আজ শেষ হচ্ছে প্রচারণা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

চট্টগ্রাম-১২ (আনোয়ারা-কর্ণফুলী) আসনের উপনির্বাচনের নির্বাচনী প্রচারণা আজ মঙ্গলবার মধ্যরাতে শেষ হচ্ছে। সংশ্লিষ্ট সূত্র জানায়, গতকালও প্রচার-প্রচারণায় মাঠে-ময়দানে সরব ছিলেন আওয়ামী লীগের প্রার্থী সাইফুজ্জামান চৌধুরী জাবেদ ও গণফোরামের উজ্জ্বল ভৌমিক। সাইফুজ্জামান চৌধুরী উপজেলার বটতলী, বারশতসহ বিভিন্ন এলাকায় উঠান-বৈঠক করেছেন। অপর প্রার্থী উজ্জ্বল ভৌমিকও উপজেলার বিভিন্ন এলাকায় গণসংযোগ করেছেন। উজ্জ্বল ভৌমিক বলেন, ‘আমার প্রচারণা শেষ পর্যায়ে, জনগণ স্বতঃস্ফূর্তভাবে এগিয়ে এলে আমি জয়ী হবই।’ সাইফুজ্জামান চৌধুরী জাবেদ প্রথম আলোকে বলেন, ‘আমি সবার কাছে ভোট চাইছি। জয়ী হলে বাবার অসমাপ্ত কাজ অগ্রাধিকারের ভিত্তিতে শেষ করব।’