প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাধারণ সম্পাদক ও বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদের আহ্বায়ক মো. সোহরাব হোসেনের চাকরিচ্যুতির ঘটনায় আজ শনিবার ওই মিলের গেটে সমাবেশ করবেন খুলনাঞ্চলের রাষ্ট্রায়ত্ত পাটকল শ্রমিকেরা। ক্রিসেন্ট জুট মিল সিবিএর সাংগঠনিক সম্পাদক ওমর ফারুক বলেন, প্রতিবাদ সমাবেশটি গতকাল শুক্রবার সন্ধ্যায় খালিশপুর শিশু পার্কের সামনে অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও ঝড়-বৃষ্টির কারণে তা স্থগিত করে আজ সকাল ১০টায় করার সিদ্ধান্ত হয়। বকেয়া মজুরি পরিশোধ ও পাট খাতে অর্থ বরাদ্দসহ পাঁচ দফা দাবিতে গত বুধবার এক সংবাদ সম্মেলনে ৭ জুন পর্যন্ত সময় বেঁধে দেয় বাংলাদেশ পাটকল সিবিএ-নন সিবিএ ঐক্য পরিষদ। এতে লিখিত বক্তব্য পাঠ করেন মো. সোহরাব হোসেন। ওই রাতেই তাঁকে বরখাস্ত করে ক্রিসেন্ট জুট মিল কর্তৃপক্ষ।