আজ সংসদে যোগ দিচ্ছে না বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
BNP-Logo
BNP-Logo

নবম জাতীয় সংসদের ১৯তম অধিবেশনের প্রথম দিন আজ বৃহস্পতিবার সংসদে যোগ দিচ্ছে না বিএনপি। তবে এই অধিবেশনের যেকোনো দিন দলটি যোগ দিতে পারে—এ বিষয়ে দুই দিন পর সিদ্ধান্ত নেওয়া হবে। বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক প্রথম আলো ডটকমকে আজ এ কথা জানান। নাম প্রকাশ না করার শর্তে বিএনপির একটি সূত্র জানিয়েছে, এ অধিবেশনে যোগ দেওয়ার বিষয়ে ইতিবাচকভাবে চিন্তা করছে বিএনপি। তবে নিজে থেকে সংসদে যোগ দিলে সরকার একে বিএনপির দুর্বলতা মনে করতে পারে। সরকারের সর্বশেষ অবস্থান ও কূটনৈতিক তত্পরতার সফলতার ওপরই বিএনপির সংসদে যোগ দেওয়ার বিষয়টি নির্ভর করছে বলে সূত্রটি জানিয়েছে।