আজ সন্তোষ গুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ আগস্ট সাংবাদিক সন্তোষ গুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকী। দৈনিক সংবাদ-এর জ্যেষ্ঠ সহকারী সম্পাদক ২০০৪ সালের এই দিনে মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে মারা যান।১৯২৫ সালের ৯ জানুয়ারি ঝালকাঠির রুনসী গ্রামে জন্মেছিলেন সৎ ও সাহসী সাংবাদিকতার পথিকৃৎ সন্তোষ গুপ্ত। তিনি ১৯৫৭ সালে সাংবাদিকতা শুরু করেন। দীর্ঘ প্রায় পাঁচ দশকের সাংবাদিকতা জীবনে তিনি বিভিন্ন পদে কাজ করেছেন। পাঠক মহলে সমাদৃত ছিল সন্তোষ গুপ্তের লেখা ‘অনিরুদ্ধের কলাম’।সাংবাদিকতার পাশাপাশি শিল্প-সাহিত্যের বিভিন্ন অঙ্গনে সন্তোষ গুপ্ত কাজ করেছেন। কবিতা, শিল্পকলা, চিত্রকলা, রাজনীতি, সাহিত্যসহ বিভিন্ন বিষয়ে তিনি ১৪টি বই লিখেছেন। সাংবাদিকতা ও সাহিত্যে অবদানের জন্য তিনি একুশে পদক, শেরেবাংলা পদক, বঙ্গবন্ধু পদক, মাওলানা তর্কবাগীশ পদক, জহুর হোসেন স্মৃতি পদকসহ অনেক পুরস্কার ও সম্মাননা পেয়েছেন। সন্তোষ গুপ্তের ষষ্ঠ মৃত্যুবার্ষিকীতে সন্তোষ গুপ্ত স্মৃতি পরিষদের উদ্যোগে আজ সকাল নয়টায় পোস্তগোলায় নির্মিত তাঁর স্মৃতিস্তম্ভে পুষ্পার্ঘ্য অর্পণ করা হবে।এদিকে ষষ্ঠ মৃত্যুবার্ষিকী সামনে রেখে তাঁর অনিরুদ্ধের কলামের প্রথম খণ্ড প্রকাশিত হতে যাচ্ছে। বিজ্ঞপ্তি।