আজ সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের কমিউনিস্ট পার্টির (সিপিবি) দশম কংগ্রেস ৪২ সদস্যের কেন্দ্রীয় কমিটি গঠনের সিদ্ধান্ত নিয়েছে। গতকাল শনিবার রাত সোয়া ১১টায় ৫৩ জন প্রার্থীর মধ্যে ৪২ জনকে নির্বাচনের জন্য ভোট গ্রহণ শেষ হয়। সর্বশেষ খবর পাওয়া পর্যন্ত ভোট গণনা চলছিল। আজ রোববার সকালে কেন্দ্রীয় কমিটির প্রথম সভায় সভাপতি ও সাধারণ সম্পাদক নির্বাচন করা হবে। এদিকে কংগ্রেসের তৃতীয় দিন গতকাল গঠনতন্ত্রের কয়েকটি বিশেষ সংশোধনী আনা হয়েছে। সংশোধনী অনুযায়ী ‘কংগ্রেস দুই-তৃতীয়াংশ ভোটে কোনো সিদ্ধান্ত গ্রহণ না করলে, সভাপতি ও সাধারণ সম্পাদক পদের ক্ষেত্রে একই ব্যক্তিকে একাদিক্রমে দুই মেয়াদকালের বেশি সময়ের জন্য নির্বাচিত করতে পারবে না।’ এটি কেন্দ্রীয় নেতৃত্বের ব্যাপারে প্রযোজ্য হবে।গত বৃহস্পতিবার গুলিস্তানের মহানগর নাট্যমঞ্চে সিপিবির দশম কংগ্রেসের বর্ণাঢ্য উদ্বোধন হয়। উদ্বোধনের দিনই কংগ্রেসের কাউন্সিল অধিবেশনে কেন্দ্রীয় কমিটির প্রতিবেদন উত্থাপন করেন সৈয়দ আবু জাফর আহমেদ ও রাজনৈতিক প্রস্তাব উত্থাপন করেন মুজাহিদুল ইসলাম সেলিম। কংগ্রেসের দ্বিতীয় দিন শুক্রবার সারা দিন ও শেষ দিন গতকাল সকাল পর্যন্ত প্রায় অর্ধশত প্রতিনিধি এ দুটি প্রতিবেদনের ওপর আলোচনা করেন।