আজ সমাবেশ থেকে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেল, দ্রব্যমূল্য ও বাসভাড়া বৃদ্ধির প্রতিবাদে আজ মঙ্গলবার সারা দেশে বিএনপির বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হবে। কেন্দ্রীয়ভাবে ঢাকা মহানগর বিএনপি বেলা তিনটায় নয়াপল্টনে দলীয় কার্যালয়ের সামনে সমাবেশ করবে। এ সমাবেশ থেকে তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের চেষ্টার প্রতিবাদে কর্মসূচি ঘোষণা করবে বিএনপি।জানা গেছে, জুলাই মাসজুড়ে হরতাল, রোডমার্চ, বিভিন্ন জেলায় সমাবেশসহ নানা কর্মসূচি পালন নিয়ে বিএনপির নেতারা আলোচনা করেছেন। তবে বেশির ভাগ কর্মসূচিরই দিনক্ষণ চূড়ান্ত হয়নি।বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাংবাদিকদের বলেছেন, শরিক ও সমমনা দলগুলোর সঙ্গে আলোচনা করে দিনক্ষণ চূড়ান্ত হবে। তা ছাড়া বিভিন্ন জেলার নেতাদের সঙ্গেও আলোচনা করা হবে।একটি সূত্রে জানা গেছে, জুলাই মাসের প্রথম সপ্তাহে হরতাল দেওয়ার বিষয়ে আলোচনা হয়েছে। সংবিধান সংশোধন-সংক্রান্ত বিল পাস হলে টানা দুই দিন ও ৬০ ঘণ্টা হরতাল দেওয়ার বিষয়েও দলের নেতারা একমত হয়েছেন।