আজ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
এক যুগ পর আজ শুক্রবার শেরপুরের নালিতাবাড়ী উপজেলা আওয়ামী লীগের সম্মেলন হতে যাচ্ছে। স্থানীয় পাবলিক হল মিলনায়তনে বেলা আড়াইটায় এ সম্মেলনের উদ্বোধন করবেন জাতীয় সংসদের হুইপ, জেলা আওয়ামী লীগের সভাপতি সাংসদ মো. আতিউর রহমান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন কৃষিমন্ত্রী ও আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য বেগম মতিয়া চৌধুরী। উপস্থিত থাকবেন বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী মির্জা আজম, আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন, উপপ্রচার সম্পাদক অসীম কুমার উকিল, সাংসদ এ কে এম ফজলুল হক প্রমুখ। নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি|