আজ সম্মেলন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রায় ২৩ বছর পর আজ শনিবার বগুড়ার শিবগঞ্জ উপজেলা যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হবে। উপজেলা যুবলীগের সাত-আটজনের সঙ্গে কথা বলে জানা গেছে, উপজেলা শহীদ মিনার চত্বরে আজ অনুষ্ঠিতব্য সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন যুবলীগের সাংগঠনিক সম্পাদক আবু আহম্মেদ নাসিম, বিশেষ অতিথি হিসেবে থাকবেন বগুড়া জেলা যুবলীগের সভাপতি মঞ্জুরুল আলম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আজিজুল হক, সাধারণ সম্পাদক মোস্তাফিজার রহমান, প্রধান বক্তা হিসেবে থাকবেন জেলা যুবলীগের সাধারণ সম্পাদক সাগর কুমার রায়। সম্মেলনে যুবলীগের পদপ্রত্যাশী নেতারা বিভিন্নভাবে চেষ্টা-তদবির করছেন। শিবগঞ্জ (বগুড়া) প্রতিনিধি|