প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
পূর্ব সিদ্ধান্ত অনুযায়ী আজ শনিবার সরকারি অফিস খোলা। মূলত ৪ জুলাইয়ের পরিবর্তে আজ অফিসে কাজ-কর্ম হবে। এবার ঈদে ঘরমুখী মানুষের সুবিধার্থে ও নির্বিঘ্নে ঈদ করার লক্ষ্যে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্বাহী আদেশে পবিত্র শবে কদরের পরদিন ৪ জুলাই সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। ফলে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা এবার নয় দিন ছুটি ভোগ করেন।