আজ সরস্বতী পূজা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বাণী অর্চনা, বিদ্যার দেবী শ্রীশ্রীসরস্বতী পূজা। ‘সরস্বতী মহাভাগে বিদ্যে কমললোচনে/ বিশ্বরূপে বিশালাক্ষী বিদ্যংদেহী নমোহস্তুতে’ সনাতন ধর্মাবলম্বীরা এই মন্ত্র উচ্চারণ করে বিদ্যা ও জ্ঞান অর্জনের জন্য দেবী সরস্বতীর অর্চনা করবেন।পূজারি ভক্তরা জানিয়েছেন, গত সোমবার রাতেই রাজধানীসহ সারা দেশের মণ্ডপে মণ্ডপে দেবীর প্রতিমা স্থাপন করা হয়েছে। পূজা শেষে প্রসাদ বিতরণ করা হবে। এ ছাড়া সন্ধ্যায় আরতি ছাড়াও রয়েছে সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁর বাণীতে বলেন, বাংলাদেশ ঐতিহ্যগতভাবে সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। সব ধর্মের মানুষ আবহমান কাল থেকে এখানে মিলেমিশে বসবাস করে আসছে। প্রধানমন্ত্রী বলেন, পারস্পরিক এই সম্প্রীতি সামনের দিনগুলোতে আরও সুদৃঢ় হবে।রাজধানীতে সরস্বতী পূজার মূল আকর্ষণ হচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের জগন্নাথ হল। এখানে নির্মিত হয়েছে দৃষ্টিনন্দন বিশাল প্রতিমা। পুকুরের জলে হাঁসের ওপর ভাসমান এই প্রতিমা। এখানেই পুষ্পাঞ্জলি দেবেন ভক্তরা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের রোকেয়া হল, বেগম শামসুন্নাহার হল ও কুয়েত মৈত্রী হল এবং বেগম ফজিলাতুন্নেসা হল, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়, বুয়েট, ঢাকা মেডিকেল কলেজ ও স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজেও সরস্বতী পূজা অনুষ্ঠিত হবে।জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ২১টি বিভাগ, নর্থ সাউথ ইউনিভার্সিটি, ঢাকা কলেজ, ইডেন কলেজ, তেজগাঁও কলেজ, স্টামফোর্ড ইউনিভার্সিটি, পোগোজ স্কুল, কলেজিয়েট স্কুল, সচিবালয়, ব্যাংকার্স পূজা পরিষদ, শাঁখারীবাজার ও তাঁতীবাজার এলাকায় সরস্বতী পূজার আয়োজন করা হয়েছে।