আজ সাংবাদিক আবদুস সালামের মৃত্যুবার্ষিকী
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাবেক পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য, অবজারভার পত্রিকার সম্পাদক আবদুস সালামের ৩৪তম মৃত্যুবার্ষিকী আজ ১৩ ফেব্রুয়ারি। এ উপলক্ষে বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠন নানা কর্মসূচি নিয়েছে।‘আবদুস সালাম স্মৃতি সংসদের’ উদ্যোগে আজ সকাল ১০টায় মরহুমের বনানীর কবরস্থানে পুষ্পমাল্য অর্পণ ও মিলাদ মাহফিল, ‘জাতীয় পর্যবেক্ষক’ পরিষদ বিকেল চারটায় শুক্রাবাদের অস্থায়ী কার্যালয়ে স্মরণসভা এবং বাদ মাগরিব মরহুমের ধানমন্ডির ৩২ নম্বর সড়কে অবস্থিত বাসভবনে মিলাদ মাহফিলের আয়োজন করেছে। বিজ্ঞপ্তি।