আজ সাংবাদিকদের মহাসমাবেশ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার এবং স্বাধীন গণমাধ্যমের দাবিতে আজ রোববার সাংবাদিকদের মহাসমাবেশ অনুষ্ঠিত হবে।বেলা ১১টায় ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনের সড়কে এ সমাবেশের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়ন (বিএফইউজে), ঢাকা সাংবাদিক ইউনিয়নের (ডিইউজে) উভয় অংশ, জাতীয় প্রেসক্লাব এবং ঢাকা রিপোর্টার্স ইউনিটি (ডিআরইউ) এ সমাবেশ আহ্বান করেছে। সমাবেশ থেকে আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হতে পারে।গতকাল এক যৌথ বিবৃতিতে সংশ্লিষ্ট সংগঠনগুলো সদস্য সাংবাদিকদের সমাবেশে যোগ দেওয়ার আহ্বান জানিয়েছে।সাংবাদিক দম্পতি সাগর-রুনির হত্যাকারীদের গ্রেপ্তার, সব সাংবাদিক হত্যার বিচার, সাংবাদিক নির্যাতন বন্ধ এবং স্বাধীন সাংবাদিকতার দাবিতে সাংবাদিকদের সব সংগঠন ঐক্যবদ্ধভাবে কর্মসূচি পালন করে আসছে।মাছরাঙা টেলিভিশনের বার্তা সম্পাদক সাগর সরওয়ার ও তাঁর স্ত্রী এটিএন বাংলার জ্যেষ্ঠ প্রতিবেদক মেহেরুন রুনির চাঞ্চল্যকর হত্যার এক মাস পেরিয়ে গেলেও কাউকে গ্রেপ্তার বা হত্যারহস্য উদ্ঘাটন করতে পারেনি পুলিশ।