আজ সারা দিন বৃষ্টি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সারা দিন ধরে আজ মঙ্গলবার রাজধানীতে বৃষ্টি হচ্ছে। কখনো গুঁড়ি গুঁড়ি, কখনোবা ঝোড়ো হাওয়াসহ নেমেছে ধারা। এতে ঈদে ঘরমুখো মানুষেরা যেমন বিপাকে পড়েছে, তেমন খেটে-খাওয়া মানুষেরা দুর্ভোগে পড়েছেন। ছবিগুলো তুলেছেন জাহিদুল করিম।

.
.

মাথায় পলিথিন দিয়ে বৃষ্টি থেকে বাঁচার চেষ্টা। ছবিটি রাজধানীর মোহাম্মদপুরের আদাবর এলাকা থেকে দুপুরবেলায় তোলা। 

.
.

বৃষ্টিতে ঝুঁকি নিয়ে বাসের ছাদে চড়ে যাচ্ছেন ঘরমুখো মানুষ। ছবিটি রাজধানীর গাবতলী এলাকা থেকে বেলা দেড়টার দিকে তোলা। 

.
.

ছাতা মাথায় রাস্তা পার হচ্ছেন দুই নারী। ছবিটি রাজধানীর শ্যামলী এলাকা থেকে বেলা আড়াইটার দিকে তোলা। 

.
.

গুঁড়ি গুঁড়ি বৃষ্টির মাঝেই বেড়িয়ে পড়েছেন তারা। ছবিটি রাজধানীর মোহাম্মদপুর এলাকা থেকে দুপুরে তোলা। 

.
.

বৃষ্টির মাঝেই কাজে বের হয়েছেন এই নারী। ছবিটি রাজধানীর মোহাম্মদপুর রিংরোড থেকে দুপুরে তোলা। 

.
.

ঝুম বৃষ্টির মধ্যে চলছে দুই মোটরসাইকেল আরোহী।