আজ সারা দেশে আ.লীগের মিছিল ও সমাবেশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ সোমবার সারা দেশে আওয়ামী লীগ বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে। হেফাজতে ইসলামের সঙ্গে মিলে বিএনপি ও জামায়াত গতকাল ঢাকায় যে তাণ্ডব চালিয়েছে, তার প্রতিবাদ ও প্রতিরোধে আজকের এ কর্মসূচি ঘোষণা করা হয়েছে। এ কর্মসূচির অংশ হিসেবে আজ ঢাকাসহ মহানগরগুলোর প্রতিটি ওয়ার্ডে বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করা হবে। এ ছাড়া দেশের প্রতিটি পর্যায়ে আওয়ামী লীগের প্রতিটি ইউনিট একই ধরনের কর্মসূচি পালন করবে।দলের কয়েকজন নেতা জানান, কোনো অপশক্তি যাতে জানমালের ক্ষতি করতে না পারে, সে ব্যাপারে নেতা-কর্মীরা সতর্ক থাকবেন। গত রাত ১০টায় দলের সভাপতিমণ্ডলীর সদস্য মোহাম্মদ নাসিম ধানমন্ডির কার্যালয়ে এক সংবাদ ব্রিফিংয়ে এ কর্মসূচির বিস্তারিত তুলে ধরেন। এর আগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে দলের জ্যেষ্ঠ নেতাদের বৈঠক অনুষ্ঠিত হয়।