আজ সারা দেশে প্রতিবাদ কর্মসূচি দিয়েছে জামায়াত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দলের শীর্ষ নেতাদের মুক্তি, সরকারের ‘ফ্যাসিস্ট’ কর্মকাণ্ড বন্ধের দাবি এবং নেতা-কর্মীদের বিরুদ্ধে ‘মিথ্যা মামলা’ দেওয়ার প্রতিবাদে আজ শনিবার সারা দেশে প্রতিবাদ কর্মসূচি ঘোষণা করেছে জামায়াতে ইসলামী।গতকাল শুক্রবার এক বিবৃতিতে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এই কর্মসূচি ঘোষণা করেন। তিনি বলেন, ‘এই ফ্যাসিস্ট সরকার জনদুর্ভোগ লাঘবে ব্যর্থ হয়ে জনগণের দৃষ্টি অন্যদিকে সরানোর হীন উদ্দেশ্যে তথাকথিত মানবতাবিরোধী অপরাধের বিচার শুরু করেছে। বিচারের নামে প্রহসন করে জামায়াতের আমির মতিউর রহমান নিজামী, সাবেক আমির গোলাম আযমসহ নয়জনকে তড়িঘড়ি করে সাজা দিতে চাইছে।’বিবৃতিতে অভিযোগ করা হয়, আওয়ামী লীগ, ছাত্রলীগ ও যুবলীগকে লেলিয়ে দিয়ে জামায়াতের অফিস, বিভিন্ন কোচিং সেন্টার ও হাসপাতালে হামলা চালিয়ে ভাঙচুর, লুটপাট ও অগ্নিসংযোগ করা হচ্ছে। পুলিশের সামনে এসব ঘটনা ঘটলেও তারা নীরব দর্শকের ভূমিকা পালন করে তাদের সহযোগিতা করছে। এর প্রতিবাদে দেওয়া কর্মসূচি পালন করতে দলের সব মহানগর, জেলা ও উপজেলা শাখার প্রতি আহ্বান জানান জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি।