আজ সারা দেশে শোকরানা দোয়া মোনাজাত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের খুনিদের ফাঁসির রায় কার্যকর হওয়ায় শুকরিয়া আদায় এবং বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের সদস্যদের রুহের মাগফিরাত কামনা করে আজ শুক্রবার জুমার নামাজের পর সারা দেশে মসজিদে দোয়া ও মোনাজাত করা হবে। এ ছাড়া অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে আজ সুবিধামতো সময় ও নিজস্ব রীতিতে প্রার্থনা করা হবে। এ ব্যাপারে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে সবার প্রতি ধর্ম মন্ত্রণালয় থেকে আহ্বান জানানো হয়েছে।বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যার ঘটনায় পাঁচ খুনিকে গত বৃহস্পতিবার রাতে ফাঁসিতে ঝুলিয়ে রায় কার্যকর করা হয়। তথ্য বিবরণী।