আজ সারা দেশে ১৮ দলের বিক্ষোভ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার সারা দেশে বিক্ষোভ সমাবেশ করার ঘোষণা দিয়েছে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট।
পাঁচ দফা অবরোধে সরকারের ‘পেটোয়া বাহিনী ও আওয়ামী সন্ত্রাসীদের’ হত্যা-হামলার প্রতিবাদে আজ সারা দেশে থানা, উপজেলা, জেলা ও মহানগরে বিরোধী জোট এই কর্মসূচি পালন করবে। গতকাল বুধবার বিএনপির এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর এই কর্মসূচি ঘোষণা করেন।