আজ সিনেটে শিক্ষক প্রতিনিধি নির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিনেটে ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচন আজ সোমবার নবাব নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনে অনুষ্ঠিত হবে। সকাল ৯টা থেকে বেলা ১টা পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের শিক্ষকেরা এই ভোট দেবেন।

নির্বাচনে সরকার-সমর্থক হিসেবে পরিচিত নীল দলের ৩৪ জন ও বিএনপি-জামায়াত সমর্থক হিসেবে পরিচিত সাদা দলের ৩৫ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। ১ হাজার ৫৪১ জন শিক্ষক প্রত্যেকে ৩৫ জনকে ভোট দিতে পারবেন। নতুন নির্বাচিত হতে যাওয়া সিনেটের সদস্যদের ভোটেই পরবর্তী উপাচার্য নির্বাচিত হওয়ার কথা। আগামী আগস্টে বর্তমান উপাচার্য অধ্যাপক আ আ ম স আরেফিন সিদ্দিকের মেয়াদ শেষ হচ্ছে। তাই ১০৫ সদস্যবিশিষ্ট সিনেটের মধ্যে এই ৩৫ জন শিক্ষক প্রতিনিধি নির্বাচনকে শিক্ষকেরা বেশ গুরুত্বের সঙ্গে নিয়েছেন। নির্বাচনে তফসিল ঘোষণার পর নীল দল থেকে দুটি আলাদা প্যানেল মনোনয়ন জমা দেয়।