আজ সিলেট জেলায় কাল নগরে হরতাল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক এম ইলিয়াস আলীর সন্ধান দাবিতে আজ সোমবার সিলেট জেলায় সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে বিএনপি। হরতাল সফল করতে গতকাল রোববার বিকেলে সিলেট জেলা বিএনপি নগরে মিছিল করেছে।একই দাবিতে শুধু মহানগরে কাল মঙ্গলবার অর্ধদিবস হরতাল আহ্বান করেছে মহানগর বিএনপি। গত বছরের ১৭ এপ্রিল ইলিয়াস আলী গাড়িচালকসহ ঢাকার বনানী থেকে ‘নিখোঁজ’ হন। সরকারই তাঁকে অপহরণ করে গুম করেছে দাবি করে বিএনপি তখন ইলিয়াসের সন্ধান দাবিতে লাগাতার আন্দোলনে নামে।তবে এইচএসসি পরীক্ষার্থীদের হরতালের আওতামুক্ত রাখা হয়েছে বলে বিজ্ঞপ্তির মাধ্যমে জানানো হয়েছে।