আজ সুন্দরগঞ্জে উপনির্বাচন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনের উপনির্বাচন আজ বুধবার। নির্বাচন ঘিরে ব্যাপক নিরাপত্তার প্রস্তুতি নিয়েছে পুলিশ–প্রশাসন।
গত বছরের ৩১ ডিসেম্বর সুন্দরগঞ্জের সাংসদ মনজুরুল ইসলাম লিটন দুর্বৃত্তদের গুলিতে নিহত হওয়ায় আসনটি শূন্য হয়। উপনির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছেন সাতজন প্রার্থী। আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ। জাতীয় পার্টি থেকে প্রার্থী হয়েছেন শামীম হায়দার পাটোয়ারী। এই দুই প্রার্থীর মধ্যে হতে পারে মূল প্রতিদ্বন্দ্বিতা।
নিরাপত্তাব্যবস্থা প্রসঙ্গে গাইবান্ধার পুলিশ সুপার মো. মাশরুকুর রহমান খালেদ প্রথম আলোকে বলেন, নির্বাচন অবাধ, নিরপেক্ষ এবং সুষ্ঠুভাবে সম্পন্ন করতে নিচ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে।
আওয়ামী লীগের প্রার্থী গোলাম মোস্তফা আহম্মেদ বলেন, ‘আশা করি নির্বাচন সুষ্ঠু হবে। নৌকার জয় হবে।’
জাতীয় পার্টির প্রার্থী শামীম হায়দার পাটোয়ারী প্রথম আলোকে বলেন, ‘১৫ মার্চ সিইসি গাইবান্ধায় এসে সব প্রার্থীর সঙ্গে বৈঠক করেছেন। আমরা সবাই সুষ্ঠু নির্বাচন চেয়েছি। ভোটাররা বেশি উপস্থিত হলে লাঙ্গল বেশি ভোটে জয়ী হবে।’