আজ সুভাষ দত্তের আদ্যশ্রাদ্ধ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
খ্যাতিমান নির্মাতা সুভাষ দত্তের আদ্যশ্রাদ্ধ আজ বুধবার। তাঁর বিদেহী আত্মার শান্তি ও মোক্ষ কামনায় আজ আদ্যশ্রাদ্ধ ও বৈদিক ক্রিয়াদি অনুষ্ঠিত হবে।সুভাষ দত্তের আদ্যশ্রাদ্ধ উপলক্ষে আগামীকাল বৃহস্পতিবার বেলা দেড়টায় টিকাটুলির ১২, কেএম দাস লেনে অবস্থিত স্বামী ভোলানন্দগিরি আশ্রমে নর-নারায়ণ সেবা হবে। অনুষ্ঠানে অংশ নেওয়ার জন্য তাঁর পরিবারের পক্ষ থেকে সবাইকে আমন্ত্রণ জানানো হয়েছে।১৬ নভেম্বর সুভাষ দত্ত পরলোকগমন করেন। ১৭ নভেম্বর শনিবার কেন্দ্রীয় শহীদ মিনারে তাঁর মরদেহে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষ শেষশ্রদ্ধা জানান। পরে রাষ্ট্রীয় মর্যাদায় তাঁর অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন হয় রাজধানীর পোস্তগোলা শ্মশানে।