আজ সূর্যগ্রহণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ সোমবার বলয়গ্রাস সূর্যগ্রহণ ঘটবে। বাংলাদেশ মান সময় রাত ২টা ৫৬ মিনিট ৬ সেকেন্ডে গ্রহণ শুরু হয়ে বাংলাদেশ মান সময় সকাল ৮টা ৪৯ মিনিট ২৪ সেকেন্ডে শেষ হবে। সর্বোচ্চ গ্রহণ বাংলাদেশ মান সময় ভোর ৫টা ৫২ মিনিট ৪৮ সেকেন্ডে ঘটবে। এর স্থায়িত্ব হবে ৫ মিনিট ৪২ সেকেন্ড। আকাশ মেঘমুক্ত থাকলে দক্ষিণ-পশ্চিমাঞ্চল ছাড়া বাংলাদেশের অন্যান্য অংশে গ্রহণটি দেখা যাবে। আগামীকাল মঙ্গলবার গ্রহণযুক্ত অবস্থায় সূর্যোদয় ঘটবে এবং তা চার-আট মিনিট স্থায়ী হবে। উত্তর প্রশান্ত মহাসাগরে ফিলিপাইনের দক্ষিণ-পূর্ব দিকে আজ স্থানীয় মান সময় ভোর ৫টা ৪০ মিনিট ২০ সেকেন্ডে গ্রহণ শুরু হবে। অন্যদিকে উত্তর প্রশান্ত মহাসাগরে মেক্সিকোর পশ্চিম দিকে আজ স্থানীয় মান সময় ১৮টা ৩২ মিনিট ১৮ সেকেন্ডে গ্রহণ শেষ হবে।