আজ সেলিমা চৌধুরীর মরদেহ ঢাকায় আসছে
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত সাংবাদিক, কলামিস্ট ও একুশে ফেব্রুয়ারির অমর সংগীতের রচয়িতা আবদুল গাফ্ফার চৌধুরীর স্ত্রী সেলিমা আফরোজ চৌধুরীর মরদেহ আজ রোববার সকাল ১০টা ৪০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটে লন্ডন থেকে ঢাকায় এসে পৌঁছাবে।বিমানবন্দর থেকে মরদেহ প্রথমে তাঁর আত্মীয় ফারজানা শারমিন শর্মীর নিউ ইস্কাটনের ২১ গাউসনগর, ট্রাইটেট কার্ডেলিয়ায় রাখা হবে। সেলিমা চৌধুরীর প্রথম জানাজা বাদ জোহর জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় মসজিদে দ্বিতীয় জানাজা শেষে মিরপুর শহীদ বুদ্ধিজীবী করবস্থানে তাঁর মরদেহ দাফন করা হবে। বিজ্ঞপ্তি।সংশোধনী: গতকাল প্রথম আলোয় প্রকাশিত বাসসের খবরে বলা হয়েছিল, সেলিমা আফরোজ চৌধুরীর মরদেহ শনিবার দেশে আসছে। অনিচ্ছাকৃত এই ভুলের জন্য আমরা দুঃখিত। —বা. স.