আজ স্পিকারের কার্যালয় ঘেরাও কর্মসূচি বিএনপির
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
আজ বৃহস্পতিবার বিকেলে জাতীয় সংসদের স্পিকারের কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করবে বিএনপি। বেলা তিনটা থেকে বিকেল চারটা পর্যন্ত স্পিকারের কার্যালয়ের সামনে অবস্থানের পাশাপাশি স্পিকারকে একটি স্মারকলিপিও দেবে দলটি। ৭ ফেব্রুয়ারির হরতালে বিরোধীদলীয় সাংসদেরা পুলিশের হাতে নির্যাতিত হয়েছেন, এই অভিযোগে বিএনপি এই কর্মসূচি দিয়েছে।বিরোধীদলীয় চিফ হুইপ জয়নাল আবদিন ফারুক গতকাল বুধবার বিকেলে সংসদ ভবনের কার্যালয়ে কর্মসূচি সম্পর্কে সাংবাদিকদের বিস্তারিত জানান। তিনি বলেন, সাংসদ গোলাম মোস্তফা ও মজিবর রহমান হরতালের দিন আহত হয়েছেন। স্পিকারের কাছে স্মারকলিপির সঙ্গে নির্যাতিত সাংসদদের ছবি দেওয়া হবে বলেও জানান তিনি।