আজ স্বদেশ প্রত্যাবর্তন দিবসে শেখ হাসিনাকে সংবর্ধনা দিচ্ছে ছাত্রলীগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ১৭ মে। দীর্ঘ প্রবাসজীবন কাটিয়ে ১৯৮১ সালের এই দিনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্বদেশ প্রত্যাবর্তন করেন।১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তাঁর পরিবারের অধিকাংশ সদস্যকে হত্যা করা হয়। দেশের বাইরে থাকায় বেঁচে যান তাঁর দুই কন্যা শেখ হাসিনা ও শেখ রেহানা। দেশের বাইরে অবস্থানকালে ১৯৮১ সালের ১৪, ১৫ ও ১৬ ফেব্রুয়ারি আওয়ামী লীগের জাতীয় কাউন্সিলে শেখ হাসিনা দলের সভানেত্রী নির্বাচিত হন।শেখ হাসিনার স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে আওয়ামী লীগের পক্ষ থেকে নানা কর্মসূচি নেওয়া হয়েছে। এর মধ্যে আছে বঙ্গবন্ধু ভবনে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে শ্রদ্ধার্ঘ্য নিবেদন, দোয়া মাহফিল, শুভেচ্ছা বিনিময় ও এতিমখানায় খাদ্য বিতরণ।বেলা দুইটায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে শেখ হাসিনার ৩১তম স্বদেশ প্রত্যাবর্তন দিবস ও সমুদ্র বিজয়ে তাঁকে ছাত্র-সংবর্ধনা দেবে বাংলাদেশ ছাত্রলীগ। সংবর্ধনায় এভারেস্টজয়ী মুসা ইব্রাহীম, জাতীয় দলের একজন ক্রিকেটার এবং ফুটবলার এমিলি উপস্থিত থাকবেন। এতে দেশের ৮৫টি সাংগঠনিক জেলার ছাত্রলীগের প্রতিটি ইউনিট থেকে নেতা-কর্মীরা উপস্থিত থাকবেন।