আজ স্বৈরাচার পতন দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ ৬ ডিসেম্বর। স্বৈরাচার পতন দিবস। তীব্র আন্দোলনের মুখে ১৯৯০ সালের এই দিনে সে সময়ের স্বৈরশাসক এরশাদ সরকারের পতন হয়েছিল।১৯৮২ সালের মার্চ মাসে এক রক্তপাতহীন অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখলের পর এরশাদ সরকার দেশের রাজনীতি থেকে সংস্কৃতি পর্যন্ত সব ক্ষেত্রে গণবিরোধী ধারা প্রবর্তন করে। রাজনৈতিক নেতারাও ছাত্র আন্দোলনে ব্যাপক নিপীড়নের শিকার হন।এরশাদের প্রায় নয় বছরের শাসনামলেই দেশে দুর্নীতি ও সন্ত্রাস ব্যাপকভাবে বিস্তৃত হয়। একপর্যায়ে সারা দেশে এরশাদবিরোধী যুগপৎ আন্দোলন গড়ে ওঠে এবং এরশাদ সরকারের পতন ঘটে। বিভিন্ন সংগঠন আজ বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিনটি পালন করবে। জাতীয় পার্টি দিনটি পালন করবে ‘সংবিধান সংরক্ষণ দিবস’ হিসেবে।দিনটি উপলক্ষে আজ আলোচনা সভার আয়োজন করেছে যুব গণফোরাম। ‘স্বৈরাচার, ফ্যাসিবাদ ও বর্তমান প্রেক্ষাপট’ শীর্ষক গোল টেবিল আলোচনার আয়োজন করেছে সম্মিলিত পেশাজীবী পরিষদ।