আজ হরতাল ডেকেছে জামায়াত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
মানবতাবিরোধী অপরাধে দলের আমির মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশের প্রতিবাদে আজ বৃহস্পতিবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী।
গতকাল বুধবার সুপ্রিম কোর্টের আপিল বিভাগ মানবতাবিরোধী অপরাধে নিজামীর মৃত্যুদণ্ড বহালের আদেশ দেওয়ার পর জামায়াতের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ ও ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমান এক যুক্ত বিবৃতিতে এ কর্মসূচির ঘোষণা দেন।