আজ হাসান আজিজুল হককে সংবর্ধনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সিলেটের শিল্পকলা একাডেমী মিলনায়তনে আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে ছয়টায় কথাসাহিত্যিক হাসান আজিজুল হককে সংবর্ধনা দেওয়া হবে। এতে সভাপতিত্ব করবেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. সালেহ উদ্দিন। সিলেটের সাহিত্য ও সংস্কৃতিকর্মীদের নিয়ে ১৫১ সদস্যবিশিষ্ট একটি সংবর্ধনা পর্ষদ এ অনুষ্ঠানের আয়োজন করেছে। অনুষ্ঠানে সিলেট মেট্রোপলিটন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মো. আবদুল আজিজ ও কথাসাহিত্যিক ওয়াসি আহমেদের উপস্থিত থাকার কথা রয়েছে।