আজ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

গণতন্ত্রের মানসপুত্র উপমহাদেশের প্রখ্যাত রাজনীতিবিদ হোসেন শহীদ সোহরাওয়ার্দীর ৪৯তম মৃত্যুবার্ষিকী আজ ৫ ডিসেম্বর। ১৯৬৩ সালের এই দিনে লেবাননের একটি হোটেলে নিঃসঙ্গ অবস্থায় তিনি মারা যান। সোহরাওয়ার্দী আওয়ামী লীগের অন্যতম প্রতিষ্ঠাতা, পাকিস্তানের প্রধানমন্ত্রী ও অবিভক্ত বাংলার মুখ্যমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের রাজনৈতিক গুরু ছিলেন। সোহরাওয়ার্দীর মৃত্যুবার্ষিকী উপলক্ষে রাষ্ট্রপতি মো. জিল্লুর রহমান ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা পৃথক বাণী দিয়েছেন। এ ছাড়া আওয়ামী লীগসহ বিভিন্ন সংগঠন এ উপলক্ষে নানা কর্মসূচি দিয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কর্মসূচির মধ্যে রয়েছে মরহুমের কবরে শ্রদ্ধা নিবেদন, ফাতেহা পাঠ ও মোনাজাত। জাতীয় গণতান্ত্রিক লীগ আজ সকাল নয়টায় দোয়েল চত্বরে আলোচনা সভার আয়োজন করেছে। প্রাক্তন ছাত্রলীগ ফাউন্ডেশনও কর্মসূচি হাতে নিয়েছে।