আজ ১০ মিনিটের ১০টি চলচ্চিত্র প্রদর্শনী চট্টগ্রামে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে চট্টগ্রাম থেকে চলচ্চিত্র আন্দোলনের সূচনা করতে চান একদল তরুণ। আজ বৃহস্পতিবার বিকেলে নগরের থিয়েটার ইনস্টিটিউশনের সেমিনার কক্ষে ফিল্ম মেকারস গিল্ড নামে একটি সংগঠন এই প্রদর্শনীর আয়োজন করেছে।
প্রদর্শনী সামনে রেখে গতকাল বুধবার প্রেসক্লাবে এক সংবাদ সম্মেলনে নানা তথ্য তুলে ধরা হয়। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ফিল্ম মেকারসের সদস্যসচিব ডা. ঋষিণ দস্তিদার।
লিখিত বক্তব্যে বলা হয়, সীমিত সাধ্যের মধ্যেই স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র নির্মাণ ও প্রদর্শনী চট্টগ্রাম থেকে সম্ভব। রাজধানীর বাইরে স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্রের যে বিপুল সম্ভাবনা রয়েছে সেটা এগিয়ে নিয়ে যাওয়াই আমাদের মূল লক্ষ্য।
আজ বৃহস্পতিবার বিকেলে তরুণ ১০ নির্মাতার ১০টি স্বল্পদৈর্ঘ্য চলচ্চিত্র প্রদর্শনীর মাধ্যমে ফিল্ম মেকারস চলচ্চিত্র শিল্পে নিজেদের বিকশিত করার প্রথম পদক্ষেপটি নিয়েছে বলে সংবাদ সম্মেলনে জানানো হয়।
সংবাদ সম্মেলনে তরুণ নির্মাতা আবু নাইম মাহতাব মোর্শেদ, আলমগীর কবির, রফিকুল আনোয়ার, সুজন ভট্টাচার্য, অনিক মিত্র প্রমুখ উপস্থিত ছিলেন।