আজ ১৪ দলের গণপদযাত্রা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আওয়ামী লীগের নেতৃত্বাধীন ১৪ দল আজ শনিবার বিকেল তিনটায় সারা দেশে গণপদযাত্রা কর্মসূচি পালন করবে। কেন্দ্রীয়ভাবে ঢাকার তিনটি স্থানে গণপদযাত্রা অনুষ্ঠিত হবে। স্থানগুলো হলো: হেমায়েতপুর থেকে সাভার বাজার, টঙ্গী থেকে উত্তরার মাস্কট প্লাজা এবং ডেমরা থেকে জুরাইন আলম মার্কেট পর্যন্ত।মানবতাবিরোধী যুদ্ধাপরাধীদের বিচারকাজ দ্রুত সম্পন্ন ও তা কার্যকর করা এবং বিএনপি-জামায়াত জোটের সন্ত্রাস, নৈরাজ্য ও ধ্বংসাত্মক কার্যকলাপের বিরুদ্ধে ব্যাপক গণজাগরণ সৃষ্টির লক্ষ্যে এই কর্মসূচি দেওয়া হয়েছে।১৪ দলের নেতারা জানান, কেন্দ্রীয় কর্মসূচিগুলোতে গণপদযাত্রা শেষে সমাবেশ হবে। টঙ্গী থেকে উত্তরা মাস্কট প্লাজা পর্যন্ত পদযাত্রায় অংশ নেবেন আওয়ামী লীগের তোফায়েল আহমেদ, মতিয়া চৌধুরী, সাহারা খাতুন ও মাহবুব উল আলম হানিফ এবং সাম্যবাদী দলের দিলীপ বড়ুয়া। হেমায়েতপুর-সাভার পর্যন্ত থাকবেন আওয়ামী লীগের আমির হোসেন আমু ও নূহ-উল-আলম লেনিন। ডেমরা-জুরাইনে অংশ নেবেন মোহাম্মদ নাসিম ও মোফাজ্জল হোসেন চৌধুরী।