আজ ১৮ দলের গণমিছিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘সরকারের দুঃশাসন, দুর্নীতি ও জনদুর্ভোগ সৃষ্টির প্রতিবাদে’ আজ সোমবার দেশব্যাপী মহানগর, জেলা ও উপজেলা সদরে গণমিছিল করবে ১৮ দলীয় জোট। পূর্বঘোষিত এই কর্মসূচি অনুযায়ী, ঢাকায় নয়াপল্টনে বিএনপির কার্যালয় থেকে আজ বেলা তিনটায় গণমিছিল শুরু হবে।কাল বিএনপির স্থায়ী কমিটির সভা: আন্দোলনের কৌশল ঠিক করতে বিএনপির নীতিনির্ধারণী সর্বোচ্চ ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠক ডেকেছেন খালেদা জিয়া। কাল মঙ্গলবার রাত সাড়ে আটটায় বিএনপির চেয়ারপারসনের গুলশানের কার্যালয়ে এই বৈঠক হবে। স্থায়ী কমিটির বৈঠকের পরদিন বুধবার রাতে ১৮ দলীয় জোটের শীর্ষনেতাদের সঙ্গে বসবেন খালেদা জিয়া।এদিকে ২২ নভেম্বর ঢাকার জনসভা সফল করতে বুধবার বৃহত্তর ঢাকা জেলার দলীয় নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।