আজ ১৮ দলের বৈঠকে কর্মসূচি ঠিক হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জ্বালানি তেলের দাম বাড়ানোর প্রতিবাদে কর্মসূচি দেওয়ার বিষয়ে সিদ্ধান্ত নিতে আজ শুক্রবার বৈঠকে বসছেন বিএনপির নেতৃত্বাধীন ১৮ দলীয় জোটের মহাসচিব পর্যায়ের নেতারা। বেলা ১১টায় নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে এ বৈঠক হওয়ার কথা রয়েছে।এ বৈঠক শেষে কর্মসূচি ঘোষণা করা হবে বলে বিএনপির সূত্র জানিয়েছে। এর আগে গতকাল বৃহস্পতিবার রাতে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির ঘোষণার পর বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া দলের জ্যেষ্ঠ নেতাদের নিয়ে তাঁর গুলশানের কার্যালয়ে জরুরি বৈঠক করেন। বৈঠকে মূলত জ্বালানি তেলের মূল্যবৃদ্ধির প্রতিবাদে কর্মসূচি ঠিক করা নিয়ে আলোচনা হয়।গতকাল মধ্যরাতে বৈঠক শেষে বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা আমীর খসরু মাহমুদ চৌধুরী প্রথম আলোকে বলেন, জ্বালানি তেলের দাম বাড়ালে হরতাল দেওয়ার সিদ্ধান্ত আগে থেকে নেওয়া আছে। আজ ১৮ দলের সভায় কর্মসূচির তারিখ চূড়ান্ত করে ঘোষণা করা হবে।খালেদা জিয়া গত ২৬ ডিসেম্বর ঢাকায় গণসংযোগকালে ঘোষণা দিয়েছিলেন, সরকার জ্বালানি তেলের দাম বাড়ালে পরদিনই হরতালের কর্মসূচি দেওয়া হবে।