আজ ৩১তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার ৩১তম বিসিএসের প্রাথমিক বাছাই পরীক্ষা (প্রিলিমিনারি) অনুষ্ঠিত হবে। এক লাখ ৬৩ হাজার ৫০০ জন পরীক্ষার্থী এই পরীক্ষায় অংশ নিচ্ছেন।পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার) আ ই ম নেছারউদ্দিন প্রথম আলোকে জানান, সকাল ১০টায় পরীক্ষা শুরু হবে। তবে পরীক্ষার্থীরা সোয়া নয়টার পর পরই কেন্দ্রে ঢুকতে পারবেন। তবে তাঁরা কোনোভাবেই কেন্দ্রে মুঠোফোন নিতে পারবেন না। কেউ নির্দেশ অমান্য করলে, তাঁকে বহিষ্কার করা হবে। এ ছাড়া সায়েন্টিফিক ক্যালকুলেটরও নেওয়া যাবে না।পিএসসি সূত্র জানায়, দেশের ছয় বিভাগীয় শহরের ১১০টি কেন্দ্রে একযোগে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। এর মধ্যে ঢাকায় মোট ৭১টি কেন্দ্র রয়েছে। বাকিগুলো চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল ও সিলেট শহরে। এ বছরের ২৬ জানুয়ারি দুই হাজার ১০৮টি শূন্যপদ পূরণে ৩১তম বিসিএসের প্রজ্ঞাপন জারি করে পিএসসি।