আজ 'পাঠ্যপুস্তক উৎসব' দিবস

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার সাপ্তাহিক ছুটির দিনেই সারা দেশে ‘পাঠ্যপুস্তক উৎসব’ দিবস পালন করবে সরকার। আজ প্রথম থেকে নবম শ্রেণি পর্যন্ত শিক্ষার্থীদের হাতে বিনা মূল্যের পাঠ্যপুস্তক তুলে দেওয়া হবে।
গতকাল বৃহস্পতিবার গণভবনে প্রধানমন্ত্রী শেখ হাসিনা কয়েকজন শিক্ষার্থীর হাতে নতুন বই তুলে দিয়ে বিনা মূল্যের পাঠ্যপুস্তক বিতরণ কর্মসূচির উদ্বোধন করেন। কেন্দ্রীয়ভাবে শিক্ষা মন্ত্রণালয় এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয় আজ আলাদাভাবে উৎসবের আয়োজন করেছে।