আজও অজানা মুঠোফোনে স্বাস্থ্যসেবা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রংপুরের বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে মুঠোফোনে স্বাস্থ্যসেবা পাওয়ার ব্যাপারটি জানেন না এলাকার জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা ও সাধারণ মানুষ। হাসপাতাল কর্তৃপক্ষের প্রচার-প্রচারণার অভাবে মুঠোফোনে ওই সেবা পাওয়ার বিষয়টি উপজেলায় এখনো অজানা রয়েছে।
উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সাইদুল ইসলাম বলেন, ‘হাসপাতাল থেকে মুঠোফোনে স্বাস্থ্যসেবা ও পরামর্শ পাওয়া যায়, তা তো আমিই জানি না। সাধারণ মানুষ জানবে কীভাবে?’
হাসপাতাল সূত্রে জানা যায়, সরকার বাস্থ্যসেবা মানুষের দোরগোড়ায় পৌঁছাতে এবং চিকিৎসাসেবা নিশ্চিত করতে ২০০৯ সালে সারা দেশে মুঠোফোনে স্বাস্থ্যসেবা কার্যক্রম চালু করে। বদরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সেও ওই স্বাস্থ্যসেবা চালু হয়।
উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা আমিনুল ইসলাম সরকার বলেন, ‘এখানে সাত মাস ধরে আবাসিক চিকিৎসা কর্মকর্তার (আরএমও) পদ শূন্য থাকায় খুব চাপে আছি। হাসপাতালে অনেক সমস্যা। কোনটি সামলাই? তবু ওই মুঠোফোন নম্বরটি জনগুরুত্বপূর্ণ স্থানে প্রচার ও প্রদর্শনের ব্যবস্থা নেওয়া হবে।’