আজও বৃষ্টি হতে পারে, শঙ্কা আছে ভূমিধসের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ুর প্রভাবে দেশের সর্বত্রই বৃষ্টিপাতের প্রবণতা অব্যাহত থাকবে।
আবহাওয়া অধিদপ্তরের সূত্র বলেছে, গত কয়েক দিনের মতো আজ বৃহস্পতিবারও চট্টগ্রাম, বরিশাল ও সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা আছে। ফলে চট্টগ্রাম ও সিলেটের পাহাড়ি অঞ্চলে ভূমিধসের আশঙ্কা রয়েছে। ওই এলাকার প্রশাসনসহ সর্বস্তরের মানুষকে এ ব্যাপারে সতর্ক থাকতে হবে।
গতকাল বুধবার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু দেশের দক্ষিণাঞ্চলের ওপর সক্রিয়। অন্যান্য অঞ্চলে মোটামুটি সক্রিয়। ফলে দক্ষিণ ও দক্ষিণ-পূর্বাঞ্চলের বরিশাল ও চট্টগ্রাম বিভাগের অধিকাংশ জায়গায় এবং সিলেট বিভাগের কোথাও কোথাও মাঝারি ধরনের ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে।