আজও শিল্পী কিবরিয়ার শাড়ির প্রদর্শনী

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিল্পী কিবরিয়ার ‘বাংলার শাড়ি বাঙালির শাড়ি’র প্রদর্শনী আজ ৯ এপ্রিল পর্যন্ত বাড়ানো হয়েছে। প্রদর্শনীটি বেলা তিনটা থেকে রাত আটটা পর্যন্ত চলবে।
গতকাল শুক্রবার প্রদর্শনীর অষ্টম দিনে শিল্পকলা একাডেমির চিত্রশালার ৩ নম্বর গ্যালারিতে এক হাজার ডিজাইনের এক হাজারটি শাড়ি দেখতে দর্শনার্থীরা ভিড় জমান। প্রদর্শনীতে প্রতিটি শাড়ির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ২৬০০ থেকে ৩১০০ টাকার মধ্যে। বাসস।