আজও হরতাল ডেকেছে জামায়াত
সারা দেশে আজ বুধবারও সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে জামায়াতে ইসলামী। গতকাল মঙ্গলবার রাতে গণমাধ্যমে জামায়াতের ভারপ্রাপ্ত সেক্রেটারি জেনারেল শফিকুর রহমানের দেওয়া এক বিবৃতিতে জানানো হয়, দলের নেতা আবদুল কাদের মোল্লার ফাঁসির রায় কার্যকর করার চেষ্টার প্রতিবাদে এ কর্মসূচি দেওয়া হয়েছে।
মানবতাবিরোধী অপরাধের দায়ে মৃত্যুদণ্ডাদেশ পাওয়া কাদের মোল্লার মৃত্যুপরোয়ানা জারির প্রতিবাদে এর আগে সোম ও মঙ্গলবার সারা দেশে সকাল-সন্ধ্যা হরতাল ডাকে জামায়াত।
গতকাল সন্ধ্যা সাড়ে সাতটায় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী শামসুল হক টুকু ও আইন প্রতিমন্ত্রী কামরুল ইসলাম সংবাদ ব্রিফিংয়ে জানান, রাত ১২টা এক মিনিটে কাদের মোল্লার মৃত্যুদণ্ডাদেশ কার্যকর করা হবে।
ঘোষিত সময়ের দেড় ঘণ্টা আগে কাদের মোল্লার ফাঁসির কার্যক্রম আজ সকাল সাড়ে ১০টা পর্যন্ত স্থগিত করেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগের চেম্বার বিচারপতি।
পতি।