আজকালের মধ্যে নারায়ণগঞ্জ সিটি নির্বাচনের তফসিল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ টি এম শামসুল হুদা বলেছেন, দু-এক দিনের মধ্যেই নারায়ণগঞ্জ সিটি করপোরেশন নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে। গতকাল রোববার নির্বাচন কমিশনের (ইসি) বৈঠক শেষে তিনি সাংবাদিকদের এ কথা বলেন। সিইসি বলেন, আজ সোমবার কমিশনের বৈঠকে এ বিষয়ে আলোচনা করেই তফসিল ঘোষণা করা হবে। কমিশন সূত্র জানায়, গেজেট প্রজ্ঞাপন অনুযায়ী, ২ নভেম্বরের মধ্যে নারায়ণগঞ্জ এবং আগামী ১০ জানুয়ারির মধ্যে কুমিল্লা সিটি করপোরেশন নির্বাচন করতে হবে। নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের ২৭টি ওয়ার্ডের মধ্যে অর্ধেকের বেশি ওয়ার্ডে ইলেকট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহার করা হবে। মাঠপর্যায়ের কর্মকর্তাদের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতে কমিশন বৈঠকে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।নারায়ণগঞ্জ সিটি করপোরেশনে ভোটার চার লাখ তিন হাজার ৮৩২ জন। ১৬৩টি ভোটকেন্দ্রে ভোটকক্ষ থাকবে এক হাজার ২১৭টি। তবে এ নির্বাচনে রিটার্নিং কর্মকর্তা হিসেবে ইসির নিজস্ব কর্মকর্তাদের নিয়োগের প্রাথমিক সিদ্ধান্ত নিয়েছে ইসি। ভোটকেন্দ্রের তালিকা, ভোটার এলাকা নির্ধারণসহ প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন করেছে ইসি।