আজকেও ঘরমুখী মানুষের চাপ শিমুলিয়ায়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শিমুলিয়া-কাওড়াকান্দি নৌপথে মুন্সিগঞ্জের শিমুলিয়া ঘাটে ঈদে ঘরমুখী মানুষের চাপ আজ শনিবারও আছে। পারাপারের অপেক্ষায় রয়েছে চার থেকে পাঁচ শ যানবাহন। আর লঞ্চ ও স্পিডবোটে পার হচ্ছেন প্রচুর যাত্রী।

বেলা ১১টার দিকে শিমুলিয়া ঘাটের একাধিক যাত্রীর সঙ্গে কথা বলে জানা গেল, যাত্রীদের অনেক ভিড়। ফলে বিড়ম্বনাও অনেক বেশি। তবে এত কষ্টের পরও গ্রামের বাড়িতে পরিবার-পরিজনের সঙ্গে ঈদ করার আনন্দ সব ভুলিয়ে দেবে।

দেখা গেল, শিমুলিয়া ঘাটে বিশাল পার্কিং ইয়ার্ডে সব যানবাহন সারিবদ্ধভাবে রাখা হয়েছে। সেখান থেকে ক্রমিক নম্বর অনুযায়ী একেক করে গাড়ি ফেরিতে উঠানো হচ্ছে।

শিমুলিয়া ঘাটে দায়িত্বরত পুলিশের উপপরিদর্শক (এসআই) মোশারফ হোসেন বলেন, গাড়ির চাপ আছে। তবে গতকাল শুক্রবারের চেয়ে কম। সব গাড়ি পার্কিং ইয়ার্ডের ভেতরেই আছে।