আজকের এইচএসসি পরীক্ষা হবে কাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা হবে আগামীকাল শুক্রবার। উল্লেখ্য, আজ দেশব্যাপী বিএনপি সকাল-সন্ধ্যা হরতাল ডেকেছে।পরিবর্তিত সূচি অনুযায়ী শুক্রবার সকাল সাড়ে নয়টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত অনুষ্ঠিত হবে গণিত, অর্থায়ন ও উৎপাদন এবং বিপণন প্রথমপত্রের পরীক্ষা। আর বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হবে সমাজবিজ্ঞান ও সমাজকল্যাণ প্রথমপত্রের পরীক্ষা।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এস ওয়াহিদুজ্জামান প্রথম আলোকে নতুন এই সময়সূচি জানান।কারিগরি বোর্ডের অধীন আজকের হেলথ টেকনোলজি পরীক্ষাও শুক্রবার অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন বোর্ডের চেয়ারম্যান আবুল কাশেম। চলমান রাজনৈতিক অস্থিরতার মধ্যে কিছু দিন আগেও বিএনপির ডাকা হরতালের কারণে এইচএসসি ও সমমানের কয়েকটি পরীক্ষা পেছানো হয়।