আজকের এইচএসসি পরীক্ষা হবে ২৫ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঘূর্ণিঝড় মহাসেনের আশঙ্কায় সব শিক্ষা বোর্ডের আজ বৃহস্পতিবারের এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। ২৫ মে এই পরীক্ষা অনুষ্ঠিত হবে। ওই দিন সকালের পরীক্ষা হবে ১০টা থেকে বেলা একটা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত। ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান। এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয়ও বিজ্ঞপ্তি দিয়েছে।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ এইচএসসিতে কম্পিউটার শিক্ষা এবং চারু ও কারুকলা প্রথমপত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। হরতালের কারণে ইতিমধ্যে সাত দিনের এইচএসসি পরীক্ষা পেছানো হয়েছে।