আজকের এইচএসসি পরীক্ষা ১৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে।

ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ওই দিন সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।

পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ এইচএসসিতে ইসলাম শিক্ষা, সংস্কৃতি ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে হরতালের কারণে ছয় দিনের এইচএসসি পরীক্ষা পেছানো হয়।:n:

বদরুন্নেছা কলেজের হোস্টেলে ফাটল