আজকের এইচএসসি পরীক্ষা ১৮ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজ মঙ্গলবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী এই পরীক্ষা হবে ১৮ মে।ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল সোমবার প্রথম আলোকে এ তথ্য জানিয়ে বলেন, ওই দিন সকালের পরীক্ষা হবে সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত। বিকেলের পরীক্ষা হবে বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত।পূর্বনির্ধারিত সময়সূচি অনুযায়ী আজ এইচএসসিতে ইসলাম শিক্ষা, সংস্কৃতি ও পালির দ্বিতীয় পত্রের পরীক্ষা হওয়ার কথা ছিল। এর আগে হরতালের কারণে ছয় দিনের এইচএসসি পরীক্ষা পেছানো হয়।