আজকের এইচএসসি পরীক্ষা ১৯ এপ্রিল
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ইসলামী ছাত্রশিবির হরতাল ডাকায় আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় এইচএসসি ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এই পরীক্ষা ১৯ এপ্রিল শুক্রবার অনুষ্ঠিত হবে।ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল বুধবার প্রথম আলোকে এ তথ্য জানান। পরিবর্তিত সময়সূচি অনুযায়ী আজকের সকালের পরীক্ষা ১৯ এপ্রিল সকাল নয়টা থেকে দুপুর ১২টা পর্যন্ত এবং বিকেলের পরীক্ষা ওই দিন বেলা দুইটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত অনুষ্ঠিত হবে।জাতীয় বিশ্ববিদ্যালয়: জাতীয় বিশ্ববিদ্যালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, এই বিশ্ববিদ্যালয়ের অধীন ২০১০ সালের মাস্টার্স শেষ পর্ব পরীক্ষার আবেদনপত্র পূরণ বিলম্ব ফি ছাড়া গতকাল থেকে শুরু হয়ে ২৩ এপ্রিল পর্যন্ত চলবে। তবে বিলম্ব ফিসহ ২৫ এপ্রিল থেকে আগামী ৯ মে পর্যন্ত ফরম পূরণ করা যাবে।