আজকের এইচএসসি পরীক্ষা ৩০ মে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা হরতালের কারণে আজ রোববারের এইচএসসি ও সমমানের পরীক্ষা পেছানো হয়েছে। নতুন সময়সূচি অনুযায়ী ৩০ মে ওই পরীক্ষা অনুষ্ঠিত হবে।আন্তশিক্ষা বোর্ড সমন্বয় উপকমিটির প্রধান ও ঢাকা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান তাসলিমা বেগম গতকাল শনিবার প্রথম আলোকে এ তথ্য জানান। তিনি বলেন, সকালের পরীক্ষাগুলো ওই দিন সকাল ১০টায় ও বিকেলের পরীক্ষাগুলো দুপুর দুইটায় শুরু হবে।ঢাকায় সভা-সমাবেশ নিষিদ্ধ করা, তত্ত্বাবধায়ক সরকার পুনর্বহাল ও আটক নেতা-কর্মীদের মুক্তির দাবিতে বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোট আজ হরতাল ডেকেছে।