আজকের এসএসসি পরীক্ষা ৮ মার্চ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জামায়াতে ইসলামীর ডাকা হরতালের কারণে আজ বৃহস্পতিবারের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা হবে ৮ মার্চ শুক্রবার সকাল নয়টায়।ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক এস এম ওয়াহিদুজ্জামান গতকাল বুধবার এ তথ্য জানান। সময়সূচি অনুযায়ী, আজ এসএসসিতে সাধারণ বিজ্ঞান ও সামাজিক বিজ্ঞান বিষয়ের পরীক্ষা হওয়ার কথা ছিল।শিক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, কারিগরি শিক্ষা বোর্ডের অধীন আজকের ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং পরীক্ষাও স্থগিত করা হয়েছে।জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীন সম্মান দ্বিতীয় বর্ষের আজকের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। এ পরীক্ষা কাল শুক্রবার সকাল সাড়ে আটটায় অনুষ্ঠিত হবে।