প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিএনপির নেতৃত্বাধীন ২০-দলীয় জোটের ডাকা হরতালের সময় বাড়ানোয় আজ বুধবার অনুষ্ঠেয় এসএসসি ও সমমানের পরীক্ষাও স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে গতকাল মঙ্গলবার বলা হয়, অনিবার্য কারণে পরীক্ষা স্থগিত করা হয়েছে। পরিবর্তিত সময়সূচি পরে জানানো হবে। এ নিয়ে ২০-দলীয় জোটের হরতালের কারণে চলতি বছরের এসএসসি ও সমমানের ১৩ দিনের পরীক্ষা পেছানো হলো।