প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে আজ বৃহস্পতিবার অনুষ্ঠেয় ২০১১ সালের ডিগ্রি (পাস), বিবিএ এবং ২০১২ সালের গ্রন্থাগার ও তথ্যবিজ্ঞান পরীক্ষা অনিবার্য কারণবশত স্থগিত করা হয়েছে। বৃহস্পতিবারের স্থগিত করা সব পরীক্ষা পরদিন শুক্রবার সকাল নয়টায় অনুষ্ঠিত হবে। জাতীয় বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ ও প্রকাশন দপ্তরের ভারপ্রাপ্ত পরিচালক মো. ফয়জুল করিম গতকাল বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান।